পাগলা হাওয়া খা

বাঙালি সব সময় একটু 
হিসেবি আর কিপ্টেমিপনা করে, তার একটু নমুনা।
Takai Kto GB Chip Ache - Valobasa
 এক লোক একটি অভিজাত রেস্টুরেন্টে ঢুকে দেখলেন তিনটা দরজা।
১ম দরজায় লেখা: বাঙালি খাবার,
২য় দরজায় লেখা : ইংরেজি খাবার,
৩য় দরজায় লেখা: চায়নিজ খাবার।
লোকটি তাঁর পছন্দ অনুযায়ী চায়নিজ খাবারের দরজায় ঢুকলেন। 
সেখানে আরও ২টি দরজা দেখতে পেলেন।
১ম দরজায় লেখা: বাড়ি নিয়ে গিয়ে খাবেন?
২য় দরজায় লেখা: এখানেই খাবেন? 
লোকটি রেস্টুরেন্টেই খেতে চেয়েছিলেন তাই ‘এখানেই খাবেন?’  লেখা দরজায় ঢুকলেন। 
সেখানে আরও দুটি দরজা দেখতে পেলেন তিনি।
১ম দরজায় লেখা: এসি;
২য় দরজায় লেখা: নন এসি। লোকটি এসি রুমে খেতে চেয়েছিলেন তাই এসি লেখা দরজায় ঢুকলে সেখানে আরও ২টি দরজা দেখতে পেলেন।
১ম দরজায় লেখা: নগদ টাকায় খাবেন?
২য় দরজায় লেখা:  বাকিতে খাবেন?  
লোকটি ভাবলেন বাকি খেলেই ভালো হয়, তাই তিনি ‘বাকিতে খাবেন?’
লেখা দরজাটা খুললেন।   
খুলতেই নিজেকে দেখতে পেলেন তিনি রাস্তায় বেরিয়ে পড়েছেন..!!
আর বাইরে একটা দেয়ালে লেখা  " পাগলা হাওয়া খা " 😃😃😃

লাইন দাড়াও

এখন লাইন ছাড়া কথা নেই।
চলুন লাইন দাঁড়ায়।
Somporko - Valobasa
এক সুন্দরী বিবাহিতা মহিলার কঠিন অসুখ হয়েছিল।  
বহু ডাক্তারের কাছে তিনি দেখিয়েছেন, কেউই তাঁর রোগ সারাতে পারেনি। 
অবশেষে এক মধ্যবয়স্ক ডাক্তারের কাছে তিনি গেলেন। 
ডাক্তার অনেক পরীক্ষা- নিরীক্ষা করে বললেন, "এই রোগ আমি দুদিনে সারিয়ে দেব, আপনি সুস্থ হয়ে যাবেন"। 
সেই মহিলা বললেন, "আপনি যদি আমার এই রোগ সারিয়ে দিতে পারেন, তাহলে আপনি যা চাইবেন, আমি তাই দেব"। 
ডাক্তার:- "আপনি ভেবে বলছেন তো?" 
মহিলা:- "হ্যাঁ, ভেবেচিন্তেই বলছি"। 
এরপর সেই ডাক্তারের দেওয়া ওষুধে মহিলাটির রোগ সম্পূর্ণ সেরে গেল।  
মহিলা তো মহাখুশি। 
ডাক্তারকে বললেন, "বলুন আপনার কী চাই?" 
ডাক্তার:- "আপনার একটা রাত শুধু আমাকে দিতে হবে"।  
মহিলা:- "আমার এই অসহায়তার এত বড় সুযোগ নিলেন?" 
ডাক্তার:- "আপনি তখন ভেবেচিন্তেই এই প্রস্তাব দিয়েছিলেন, এখন আর এবিষয়ে আলোচনা হবে না। আজ রাত দুটোয় আমার বাড়ি চলে আসবেন। আমি অপেক্ষায় থাকব"।  
মহিলা আর কী করেন, রাত্রিবেলা স্বামীকে না জানিয়ে ডাক্তারের বাড়ি উপস্থিত হলেন।  
ডাক্তার বললেন, "আমার সাথে গাড়িতে উঠুন"। 
মহিলা বাধ্য হয়ে গাড়িতে উঠলেন। ডাক্তার একটা চেয়ার গাড়িতে তুললেন। 
তারপর নিজেই গাড়ি ড্রাইভ করতে লাগলেন। 
মহিলা ভয় পেলেও কিছু বললেন না। 
একটা নির্জন জায়গায় পৌঁছে গাড়ি থামিয়ে ডাক্তার বললেন, 'নামুন"। 
মহিলা ভয়ে ভয়ে গাড়ি থেকে নামলেন। 
ডাক্তার বললেন, "সামনের ওই ব্যাঙ্কের সামনে চেয়ারে বসে থাকুন। 
সারারাত আমার লাইন রাখবেন। 
কাল সকাল সাড়ে ৯টায় আমি আসব"। 

আলস্যের চুড়ান্ত পর্যায়

ব্যাঙ্কে টাকা জমা দেওয়া 
এখন জে কত কষ্টকর যে গিয়েছে, সেই বুঝবে।
Funny Jokes Photo - Valobasa
রাজু খুব কুড়ে।
এত কুড়ে, এত কুড়ে যে.... কি আর বলব, কত কুড়ে।
সারাটা দিন শুধু কম্পিউটারের সামনে বসে...💻 না না শুয়ে শুয়ে সময় কাটানো।

একদিন রাজুর বাবা রাজু কে বলল... "শোন রাজু, এই নে চার হাজার টাকা, ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করে দিবি।
রাজু তো পড়ল মহা সমস্যায়... 😳😟😳

ব্যাঙ্কে যাবার কষ্ট সে তো করবে না, আবার টাকাটা নিজের কাছে রাখার সাহসও পাচ্ছেনা,  পাছে খরচ হয়ে যায়। 😖😫😩
কি করা যায়? কি করা যায়?

সুন্দর একটা আইডিয়া খেলে গেল রাজুর মাথায়। 😇😇

ফ্লিপকার্টে সে ৩৯৯৯ টাকা দামের একটা ঘড়ি ⌚ Cash on Delivery তে অর্ডার দিয়ে দিল।

দু দিন পর ক্যুরিয়ার বয় এসে রাজুকে তার পার্সেল 📦 দিয়ে ৩৯৯৯ টাকা নিয়ে গেল।

পার্সেল পাবার কিছুক্ষণ পরেই সে ফ্লিপকার্টের সাইটে 🏪 গিয়ে অর্ডার রিটার্ন  করবে বলল।
পরের দিন ক্যুরিয়ার বয় এসে পার্সেলটি 📦 নিয়ে চলে গেল।
তার দু দিন পর ফ্লিপকার্ট থেকে রাজুকে ফোন ☎ করল।
তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার 🏦 চাইল ও তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩৯৯৯ টাকা ফেরৎ দিয়ে দিল।

ফালতু ফালতু কষ্ট করে 😓 ব্যাঙ্কে 🏦 গিয়ে লম্বা লাইনে দাড়িয়ে 👫👫 টাকা জমা দেবার কোনও মানে হয়!!!
রাজু জিন্দাবাদ।।

৫০০ - ১০০০ টাকার নোট বাতিল নিয়ে মজা

৫০০ টাকা আর ১০০০ টাকার নোট বাতিল
নিয়ে অনেকে খারাপ ভালো নানা রকমের কথা বলছেন।
আমাদের ওসব নিয়ে মাথা বেথা নেই, কারন আমাদের টাকাই নেই, এগুলতে আমাদের লাভ লস কিছু নেই। কিন্তু একটা মজার পোস্ট পেলাম, সেটাই শেয়ার করছি আপনাদের সাথে।
Shanti Nei - Valobasa.In
জেনে নিন সরকারের পরবর্তী ঘোষনা কি হবে ...

১) আজ রাত ১২টা থেকে আগের সব বিয়ে বাতিল। 
       পুরানো  বৌরা কাল থেকে অচল। 

২) যাদের কাছে পুরানো বৌ আছে তা ৩০শে ডিসেম্বরের মধ্যে কোর্ট থেকে বদল করে নিতে হবে।

৩) আগামী দুই দিন সব কালীবাড়ি, ম্যারেজ রেজিস্ট্রি অফিস  বন্ধ থাকবে। 

৪) ২৪শে নভেম্বর অবধি প্রতিদিন দুই ঘন্টা করে নতুন বৌ এর সাথে থাকতে পারবেন।  
    পরে ধীরে ধীরে সেই সময় সীমা বাড়ানো হবে।


কেউ খারাপ ভাবে নেবেননা, এটা শুধুমাত্র মজা করার জন্য।