কিছু ঘরোয়া টিপস জেনে রাখুন

আজ একটু অন্য রকমের  পোস্ট আপনাদের জন্য লিখছি।
আশা করছি আপনাদের একটু কাজে লাগবে, বেশি না লাগলেও চলবে।
পোস্টটি ফেসবুক থেকে নিয়েছি, যদিও সব-ই নেওয়া :D :D 
Funny Bengali Photo - Valobasa
  •  রান্না করা খাবার পরে খাওয়ার সময় গরম করতে গেলে অনেক সময় নিচের অংশ পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তবে একটি পাত্রে জল দিয়ে তার ওপর খাবারসহ পাত্র বসিয়ে গরম করলে ঠিকমতো গরমও হবে এবং পুড়বে না।
  •  নুডলস সেদ্ধ করার সময় একটু তেল জলে মিশিয়ে দিলে দেখবেন নুডলসগুলো ঝরঝরে হয়েছে।
  • পাকা টমেটো ঘরে রাখলে সেগুলো নরম হয়ে যায়। নরম টমেটোগুলোকে শক্ত করতে চাইলে কিছুক্ষণ লবণ জলে ভিজিয়ে রাখুন। দেখবেন টমেটো শক্ত হয়ে উঠেছে।
  • ঘি বেশিদিন ঘরে রাখলে একটু গন্ধ হয়ে যায়। এক টুকরো গুড় ঘিয়ের কৌটায় রেখে দিলে দেখবেন অনেক দিন পর্যন্ত ঘিয়ের প্রকৃত গন্ধ রয়ে যাবে।
  •  পেঁয়াজ ভাজার সময় সামান্য পরিমাণ কাঁচা লবণ তাতে ছিটিয়ে দিলে তাড়াতাড়ি বাদামি বর্ণ ধারণ করবে।
  •  দই খুব বেশি টক হয়ে গেলে পাতলা কাপড়ে দইটুকু ঢেলে ১০-১৫ মিনিট ঝুলিয়ে রাখুন। জল ঝরে গেলে দইয়ের অংশে দুধ বা জল মেশান। টক স্বাদ থাকবে না।
  • খাবারে বেকিং পাউডারের পরিবর্তে পাউরুটি টুকরো করে ব্যবহার করতে পারেন।
  •  রান্নায় ব্যবহৃত উদ্বৃত্ত তেল বা ঘি পরিষ্কার করতে হলে এক টুকরো আলু দিয়ে তাপ দিতে থাকুন।
  • হাতের কাছে ঝাল মরিচ না পেলে চিলি সস বা গোলমরিচ ব্যবহার করতে পারেন।
  • রান্নার পর দেখা যায় ওভেনের চারপাশে এবং কখনো ওভেনের পাশের দেয়ালে তেল চিটচিটে হয়ে যায়। আর সেটা সাধারণ জল দিয়ে ধুলে কখনোই ভালোভাবে পরিষ্কার হয় না। গরম জল এ ক্ষেত্রে সবচেয়ে ভালো উপায়। স্টিলের মাজুনিতে সাবান গরম জল মিশিয়ে দেয়াল এবং ওভেনের চারপাশ পরিষ্কার করুন।
  • নতুন বোতল থেকে সস বের করা সহজ নয়। বোতলের তলা পর্যন্ত একটি স্ট্র ঢুকিয়ে দিন। স্ট্র বের করে নিলে এবার সস বের করা সহজ হবে।
  •  প্রেসার কুকারের মরিচা দূর করার জন্য লেবুর খোসা দিয়ে ঘষে পরে জলে সেদ্ধ করুন। মরিচা থাকবে না।
  • মোম রেফ্রিজারেটরে রাখলে বেশি সময় ধরে জ্বলে।
  •  রান্নাঘরের প্রয়োজনীয় সরঞ্জাম বিশেষ করে ওভেন , দা, বঁটি, ছুরি, কেঁচি’র কাজ শেষে পরিষ্কার করে ধুয়ে-মুছে রাখুন। ফলে এগুলোর স্থায়িত্ব বাড়বে।
  • রান্নাঘরের হাঁড়ি বা কড়াই যদি চকচকে করতে চান তাহলে কিছু পরিমাণ তেঁতুল বা টমেটো সংশ্লিষ্ট পাত্রে রেখে জল দিয়ে পূর্ণ করে কিছুক্ষণ ফুটাতে থাকুন। ধুয়ে ফেলুন পাত্র চকচকে হয়ে যাবে।
  •  মাংস তাড়াতাড়ি সিদ্ধ করতে চাইলে সুপারি মধ্যখানে কেটে দিন, কাঁচা পেঁপেও দিতে পারেন, এমনকি যদি আপনি তরকারিতে সামান্য পরিমাণ মেথি ছেড়ে দেন, তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি মাংস সিদ্ধ হয়ে যাবে।
  • একসঙ্গে বেশি পরিমাণ ছোলা কেনা হয়ে গেলে পোকায় ধরার সম্ভাবনা থাকে। ছাই মিশিয়ে রাখুন, পোকায় ধরবে না। শুধু রান্নার আগে ধুয়ে নেবেন।
  • চাল ও ডাল আগে জলেতে ভিজিয়ে রেখে রান্না করলে সময় কম লাগে।
  • রান্নার সময় তেল ছিটকে যায়, সে ক্ষেত্রে সামান্য পরিমাণ লবণ গরম তেলে দিয়ে দিলে তেল ছিটকাবে না।
  • ফুলকপি রান্না করার সময় দুই চা-চামচ পরিমাণ দুধ দিয়ে দিন। রান্না করার পরও ফুলকপি সাদা থাকবে।
  • রান্না করতে অনেক সময় তরকারিতে হলুদ বেশি পড়ে যায়। রান্নায় ব্যবহৃত খুন্তিটি চুলায় পুড়িয়ে লাল করে তরকারিতে কিছুক্ষণ ডুবিয়ে রাখুন। সমস্যা মিটে যাবে। অথবা কিছু পুঁইশাকের পাতা দিয়ে জ্বাল দিন, হলুদের গন্ধ কমে যাবে।
  • রান্নার জন্য ব্যবহৃত হাঁড়িতে ওভেনের কালি পড়ে। এ ক্ষেত্রে হাঁড়ির তলায় মাটি বা সাবানের জল লাগিয়ে ওভেনে বসালে কালি কম পড়বে।
  • শাকসবজি কাটার আগে ধুয়ে নিন, এতে সব্জির গুণাগুণ অক্ষুণ্ণ থাকবে।
  • দুধে সামান্য বেকিং সোডা মিশিয়ে খাবার তৈরি করার সময় ব্যবহার করলে দুধ ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে না।
  • পেঁয়াজ কাটার সময় চোখ জ্বালা করে এবং চোখ থেকে জল ঝরে। তাই পেঁয়াজ কাটার কয়েক ঘণ্টা আগে ফ্রিজে ঢুকিয়ে রাখুন। পেঁয়াজের ঝাঁঝ কমে যাবে অথবা বঁটির মাথায় একটি পেঁয়াজ কেটে আটকিয়ে রাখুন, দেখবেন চোখ জ্বালা করবে না।
  • বেশি পরিমাণ আলু সংরক্ষণ করতে চাইলে বালির ওপর রাখুন সহজে পচবে না।
  • ফ্লাক্স ব্যবহার করার পর কয়েক দিন ফেলে রাখলে তাতে দুর্গন্ধের সৃষ্টি হতে পারে। এক চামচ চিনি ফ্লাক্সে দিন, সমস্যা মিটে যাবে।
  • ঢেঁড়স / ভিন্ডি ভাজা মচমচে করতে চাইলে আগের দিন রাতে ধুয়ে চাকা চাকা করে কেটে শুকিয়ে রাখুন। পরদিন ভেজে নিন, দেখবেন তেলও কম লাগবে আবার সময়ও বাঁচবে এবং মচমচে হবে।
  • চুনের জলে ডিম ভিজিয়ে রাখলে দীর্ঘদিন ডিম ভালো থাকে।
  • বেগুন ভাজতে তেল বেশি লাগে। যদি বেগুনে হলুদ মাখিয়ে ছেঁকা তেলে চেপে ভাজেন, তাহলে খুব কম তেল লাগবে।
  • দুধ পুড়ে যাওয়ার আশঙ্কা থাকলে জ্বাল দেওয়ার আগে গরম জল দিয়ে পাত্রটিকে ধুয়ে ফেলুন।
  • মচমচে ওমলেট বানাতে হলে ডিমের সঙ্গে সামান্য বেসন এবং দুধ মিশিয়ে ভাজুন।
আজ এই পর্যন্তই থাকছে, বাকিটা পরে কোন একদিন।

বোল্টু যদি জ্যোতিষ হয়

ভারত আজ ৬ উইকেটে জিতে গেল।
জেতার খুশিতে আজ একটা পোস্ট করতে বসলাম।
Funny Cricket Pic of Kohli - Valobasa
বল্টু এখন ভবিষ্যত বলে দেওয়ার ব্যাবসা শুরু করেছে।
তাই এক মেয়ে তার কাছে গিয়ে বলল...
মেয়েঃ বাবা, আমাকে ভবিষ্যত দেখানো শিখিয়ে দিন।
বল্টুঃ- চোখ বন্ধ করে তোমার গাল আমার কাছে নিয়ে আসো বালিকা।
মেয়েঃ- না।
বল্টুঃ- কেন? . .
মেয়েঃ- আপনি আমাকে Kiss করবেন।
বল্টুঃ- আরে বাহ, তুমি তো ভবিষ্যত দেখা শিখে গেছো। দাও, ৫০১ টাকা দক্ষিণা দাও।

সন্তানকে সময় দিন

সরি,
অনেকদিন পোস্ট করা হয়নি কোন কিছু তাই সরি।
তো আজকের লেখাতা শেষ করি।
একজন শিক্ষিকা ডিনার শেষ করে স্কুলের হোমওয়ার্ক এর খাতা চেক করছিলেন। 
তার স্বামী তার পাশে বসে আইফোনে তার প্রিয় ফেসবুক নিয়ে ব্যস্ত। 
হোমওয়ার্ক এর খাতা চেক করতে করতে যখন সর্বশেষ খাতা চেক করবেন তখন ঐ শিক্ষিকা আবেগা আপ্লুত হয়ে পড়লেন।
তিনি নীরবে কেঁদে উঠলেন। 
তার স্বামী বিষয়টি লক্ষ্য করে জিজ্ঞেস করলেন - কাঁদছো কেন? কি হয়েছে?
শিক্ষিকা বললেন- গতকাল স্ট্যান্ডার্ড ওয়ানের ছেলেমেয়েদের হোমওয়ার্ক দিয়েছিলাম 'My Wish' নিয়ে লিখতে।
স্বামী বললেন - ঠিক আছে। বাট কাঁদছো কেন?
আমি যখন সর্বশেষ হোমওয়ার্ক এর খাতা পড়ছিলাম সেটা আমাকে আবেগা আপ্লুত করেছে।
স্বামী বেশ কৌতূহলের সাথে জিজ্ঞেস করলেন- কি লেখা আছে ঐ খাতায় যা তোমাকে আবেগা আপ্লুত করেছে?
'শোনো' - শিক্ষিকা খাতা পড়ে শোনাতে লাগলেন, "আমার ইচ্ছা একটি আইফোন ও ফেইসবুক হওয়া।
আমার বাবা-মা আইফোন ও ফেসবুক কে খুব ভালোবাসে।
তারা আইফোনের এতই যত্ন নেয় যে মাঝে মাঝে আমার যত্ন নিতে ভুলে যায়।
আমার বাবা যখন অফিস থেকে ক্লান্ত হয়ে ফেরে তখন তাদের ফেসবুক এর জন্য সময় আছে কিন্তু
আমার জন্য নেই।
বাবা-মা যখন কোন গুরুত্বপূর্ণ কাজ করে তখন ফোন বেজে উঠলে তারা একমুহুর্ত দেরি করেনা ফোন ধরতে কিন্তু আমি কাঁদলে.......তারা তা করে না।
তারা ফেসবুক নিয়ে ব্যস্ত থাকে কিন্তু আমার সাথে নয়।
তারা যখন ফোনে কথা বলে তখন আমি কোন কথা বললে তারা শোনেনা এমনকি কোন গুরুত্বপূর্ণ
কথা হলেও না।
তাই আমার ইচ্ছা একটি আইফোন হওয়া।
লেখাটি শোনার পর স্বামীও বেশ ইমোশনাল হয়ে গেলেন। 
তিনি তার স্ত্রীকে জিজ্ঞেস করলেন - কে লিখেছে এই লেখাটি?
- 'আমাদের সন্তান'।

ফাকা মাঠে পিকনিক

আজ এখন পোস্ট করার ইচ্ছা তেমন ছিলনা।
তবুও একটা লিখলাম, তাই একটু ছোট হয়ে গেল।
Funny Friends On Picnic At Tents - Valobasa

দুই বন্ধু পিকনিকে গেছে। ফাকা মাঠ। 
রাতে একটি তাঁবু টানিয়ে তার ভেতর ঘুমিয়ে পড়ল তারা দুজন।
মাঝরাতে এক বন্ধু আরেক বন্ধুকে ডেকে তুলল।
১ম বন্ধু : দোস্ত, আকাশ দেখতাছস?
২য় বন্ধু : হ দোস্ত। দেখতাছি তো।
১ম বন্ধু : কি বুঝলি?
২য় বন্ধু : আকাশে কোন মেঘ নাই। অনেক তারা দেখা যাচ্ছে। তার মানে, আজ বৃষ্টি হবে না।






১ম বন্ধু : ওরে আবহাওয়াবিদের বাচ্চা!! আমাগোর তাবুডা চুরি হইয়া গেছে।

বোল্টু আর টুনি

ছোট্ট বেলায় বোল্টু কি করেছে সে বেপারে আজ আপনাদের বলব।
Little Baby Couple - Valobasa
বোল্টু  আর টুনি পার্কে ঘুরতে গেছে।

বোল্টুঃ কি খাবে?
টুনি : বাদাম খাবো !
বোল্টু বাদাম আনতে গেলো, ফিরে এসে দেখে টুনি কাঁদছে!
বোল্টুঃ তুমি কাঁদছো কেনো? কেউ কি তোমাকে কিছু বলেছে?
টুনি: না!
বোল্টুঃ তাহলে কাঁদছো কেনো?
টুনি: আমার এক টাকা হারিয়ে গেছে!
বোল্টুঃ আরে... ! এজন্য কাঁদতে হবে? এই নাও দুই টাকা।

কিন্তু টুনি তার পরও কাঁদছে...!
বোল্টুঃ আবার কি হলো ?

!
!
!
!
!
!
!
!
!
!
!
!
"আমার এক টাকাটা থাকলে এখন তিন টাকা হত...! 

শিবরাত্রি

শিবরাত্রি - তে দুধ অপচয় নিয়ে ফেসবুকে পোস্টের ছড়াছড়ি।
তো আমরা কেন করব না!
Sibratri Funny - Valobasa
লেখাটা আর টাইপ করলাম না। উপরের ছবি থেকেই পড়ে নেন। 
বোল্টু ইদানীং নাকি একটু ভদ্র হয়েছে! 
সে ঠিক করেছে যে আর কোন আজেবাজে কথা সে বলবে না।
সেদিন ক্লাসে...
মাস্টারমসায় -  রামায়ণ কে রচনা করেছিলেন বলত বোল্টু?
বোল্টু  - স্যার, চুলমিকি। 
উত্তর দেওয়ার পর স্যারের হাতে বেদম ক্যালানি🏼 খাওয়ার পর...
বোল্টু - গালে হাত দিয়ে ভাবছে, ভদ্রভাষায় উত্তর দিয়ে এই ক্যালানি, আসল নামটা বলে দিলে না জানি আজ আমার কি হাল হত!

বোল্টুর ফেসবুক পাসওয়ার্ড

আজ আবার বোল্টুকে নিয়ে এসেছি আপনাদের কাছে।
মজার কিন্তু ছোটো একটা জোকস।
চলুন পড়তে শুরু করে দেন।
Boltur FB Password

বল্টু সব সময় তার ফেসবুক আইডির Password ভুলে যায়।
তাই তাকে মাঝে মাঝেই নতুন ফেসবুক আইডি খুলতে হয়।
এইবার সে তার বিদ্যা সাগরের বিদ্যা কাজে লাগিয়ে নিউটনের চিন্তা শক্তি Use করে একটা সেইরাম পুরো ফাটাফাটি একটা Password দিয়েছে, যেটা ভুলে গেলেও ফেসবুক নিজেই তাকে ঠিকই মনে করিয়ে দেবে।
আর সেই পাসোয়ার্ড টি হলো,
.
.
.
.
.
.
.
.
.
.
"Incorrect"
তাই যখনি সে ভুল Password দিয়ে ফেসবুক লগিন করে তখন ফেসবুকই তাকে তার পাসোয়ার্ড বলে দেই "Your Password is incorret.   :D :D
Welcome to Facebook Funny Kid

বেণীমাধব নতুন ভার্সান

"বেণীমাধব" জয় গোস্বামী রচিত একটি খুব সুন্দর এবং বিখ্যাত কবিতা সেটা আমরা সবাই জানি।
তবে আজ আমরা সেটার মজার ভার্সানটা শুনবো।
প্লিজ কেউ রাগ করবেন না। এটা শুধুমাত্র মজা করার জন্য।

বেণীমাধব বেণীমাধব তোমার বাড়ি যাবো
তোমার বউয়ের সঙ্গে বসে বাদাম ভাজা খাবো।
প্রথম যেদিন গিয়েছিলাম আমি তোমার ঘরে
সেই দিনটা বেণীমাধব এখনও মনে পড়ে।
ভিতর থেকে বেরিয়ে এলো তোমার মিষ্টি বউ
ঘণ্টা বাজলো আমার বুকে শুনল না তো কেউ !
বেণীমাধব তোমার বউয়ের পিঠ ছাপানো চুল
আমার মনে কুটুস করে বিঁধিয়ে দিলো হুল !
তুমি যখন বেণীমাধব দাঁড়াও বউয়ের পাশে
বুক ফেটে যায় ঈর্ষাতে আর দু'চোখ জলে ভাসে।
জুড়ায় নাকো মোটেই, শুধুই পুড়ায় আমার চোখ
তোমার বউয়ের প্রেমে আমি চরিত্রহীন লোক।
কিসের এত ন্যায় অন্যায় কিসের এত আইন ?
তোমার বউই বেণীমাধব আমার ভ্যালেন্টাইন।
চুপি চুপি বেণীমাধব কয়েকটা দিন পরে
তোমার বউয়ের সঙ্গে দেখা করবো ব্রিজের ধারে।
জ্বলবে আগুন বেণীমাধব দুইজনারই বুকে
তোমার বউকে ফুঁসলে নিয়ে ভাগবো দূর মুলুকে।
বুঝবে তখন বেণীমাধব কি ভয়ানক জ্বালা
পেয়েছিল সেই মালতী স্কুলের নবম শ্রেণীর বালা!
অনিদ্রা আর বদহজমে শরীর যাবে ক্ষয়ে
বদলা নেবো বেণীমাধব সেলাই বোনের হয়ে!
বেণীমাধব - এর জবাব
নিবিই যদি ঠিক করেছিস এমন প্রতিশোধ
সংগোপনে সুদীর্ঘকাল লুকিয়ে রাখিস ক্রোধ।
যা করবার কর না বন্ধু একটু তাড়াতাড়ি
আমিও তবে মুক্ত হাওয়ায় নিঃশ্বাস নিতে পারি।
মধুঝরা হাসি, বক্র চাহনি একঢাল কালো চুলে
তোমার মতই আমিও একদা গিয়েছি ভূবন ভুলে।
ঘোর কেটে গেলে হিসাব পেলাম কত ধানে কত চাল
সাধে কি আমার হয়েছে এমন পাগলের মতো হাল!
তোর কথা শুনে ফের মনে হল এখনও আছি রে বেঁচে
পুলকে আমার হৃদয়কমল কেমন উঠেছে নেচে।
বন্ধু তোমায় একটি বাক্য চুপিচুপি দিই কহে
একবার নিলে ও জিনিস আর ফেরৎযোগ্য নহে।